ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এবার ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিলেন নাফিস ইকবাল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০০, ২৭ সেপ্টেম্বর ২০২৩
এবার ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিলেন নাফিস ইকবাল
নাফিস ইকবাল। ছবি- সংগৃহীত

মঙ্গলবার বিকেলে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করার কথা ছিল। কিন্তু সেটি ঘোষণা করতে করতে সন্ধ্যা পেরিয়ে যায়। সবমিলিয়ে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভারত বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেটে বোর্ড (বিসিবি)।

আসন্ন বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি দেশসেরা ওপেনার তামিম ইকবালের জায়গা হয়নি। মূলত ফিটনেস ইস্যুতেই বাদ পড়েছেন তিনি। তার বেরসিক ইনজুরি নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা তুঙ্গে। বিশ্বকাপে খেলবেন না এই ওপেনার, এমন গুঞ্জন অনেক দিনের। শেষমেশ সেই শঙ্কাটাই সত্যি হয়ে গেছে।

বিশ্বকাপের দল ঘোষণা, সাকিব-তামিম দ্বন্দ্ব, তামিমের বিশ্বকাপের স্কোয়াডে থাকা না-থাকা এই তিন ইস্যুতে মঙ্গলবার জরুরি বোর্ড সভা বসে বিসিবিতে। ওই সভাতে সবকিছু বিবেচনা করে শেষ পর্যন্ত বিশ্বকাপের দলে তামিম ইকবালকে না রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

Advertisement

তামিমকে বাদ দিয়ে বিশ্বকাপের মিশনে যাওয়ার খবরটি নিশ্চিত হওয়ার পর হুট করেই ম্যাচের মাঝপথে ড্রেসিং রুম ছেড়ে চলে যান জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল। এরপরই খবর আসে চাকরি হারিয়েছেন তিনি।

ধারণা করা হচ্ছে, টিম ম্যানেজমেন্টের সঙ্গে কোনো একটি বিষয়ে মতবিরোধ হওয়ার কারণে ড্রেসিংরুম ছেড়ে দলে যান নাফিস। এতে করে বোর্ডের প্রটোকল ভঙ্গ করেন তিনি।

তবে ঠিক কি কারণে মাঠ ছেড়ে গিয়েছিলেন, সে বিষয়ে কাউকেই কিছু বলেননি নাফিস। এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইঙ্গিতপূর্ণ এক স্ট্যাটাস দিয়েছেন নাফিস।

সেই পোস্টে দুই ছেলেমেয়ের সঙ্গে ছবি পোস্ট দিয়ে ক্যাপশনে লিখেছেন, মৌনতা মানেই শূন্যতা নয়। মৌনতাই সব প্রশ্নের উত্তরে পূর্ণ। ওই পোস্টে নিজের পরিবারের জন্য দোয়াও চেয়েছেন তামিম ইকবালের বড় ভাই। 

তিনি লিখেছেন, সৃষ্টিকর্তার সর্বোচ্চ পরীক্ষার জবাব নিহিত থাকে ধৈর্য ধরার মধ্যে। আমি ও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!