ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাকিবের চাওয়াতে বিশ্বকাপে নেই তামিমের বড় ভাই

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৪, ২৬ সেপ্টেম্বর ২০২৩
সাকিবের চাওয়াতে বিশ্বকাপে নেই তামিমের বড় ভাই
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের টিম ম্যানেজার ছিলেন সাবেক ক্রিকেটার নাফীস ইকবাল। তাকে মঙ্গলবার ওই পদ থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

দায়িত্বের সূত্রে আজকের ম্যাচেও দলের সঙ্গেই ড্রেসিংরুমে ছিলেন তিনি। কথা ছিল আগামীকাল দলের সঙ্গে ভারতেও যাবেন তিনি। তবে, নাফিস ম্যানেজার হিসেবে ভারতে যান এমনটা চান না সাকিব। গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন খবর। অধিনায়কের চাওয়া রাখতে যাচ্ছে ক্রিকেট বোর্ডও। যে কারণে অভিমান নিয়ে ম্যাচ চলাকালেই বাসায় চলে গেছেন নাফিস ইকবাল। 

তবে গুঞ্জন আছে জাতীয় দলের ওপেনার তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাফিস ইকবাল জাতীয় দলের দায়িত্বের বাইরেও তামিম ইকবালের বড়ভাই। ছোটভাই তামিমকে বিশ্বকাপ দলে না নেয়ার কারণেই এমন অভিমান কিনা তা নিয়েও আছে প্রশ্ন।

Advertisement

গত বছরই অবশ্য তার পদ থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন উঠেছিল। তার বিরুদ্ধে ক্রিকেটারদের সঙ্গে ভালো ব্যবহার না করার অভিযোগ ছিল। গত বছর জিম্বাবুয়ে সফর থেকে ফিরে ভালো ব্যবহার না পাওয়ার অভিযোগ করেছিলেন ক্রিকেটারদের একাংশ।
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!