[ খেলা ]
ম্যানেজ করতে না পারায় দল থেকে বাদ তামিম
ছবি: সংগৃহীত
বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার দিন আগামীকাল। এরই মধ্যে দল ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নেই বাংলাদেশের ইতিহাসে সেরা ওপেনার তামিম ইকবাল। নির্বাচকদের জানিয়েছেন চোটের কারণে এই অভিজ্ঞ ওপেনারকে বিশ্বকাপ দলে নেয়া হয়নি। এ বিষয়ে মুখ খুললেন তামিম।
তামিমকে মিডল অর্ডারে খেলার অফার দিয়েছিলেন নির্বাচকরা। তবে সেটি গ্রহণ করেননি তামিম। তিনি ওপেনিংয়ে খেলতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত তাদের সঙ্গে না মেলায় স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে তামিমকে।
তামিম বলেন, ‘বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করে আমাকে বললো, ‘তুমি বিশ্বকাপে যাবা, কিন্তু তোমাকে তো কিন্তু তোমাকে তো ম্যানেজ করে খেলাতে হবে।। একটা কাজ করো, তুমি প্রথম ম্যাচ খেলিও না।’
.png)
তিনি আরো বলেন, আমি বলেছি, এখনো ১২/১৩ দিন সময় আছে। এই সময়ের মধ্যে তো আমি ভালো অবস্থায় থাকবো। তো কি কারণে খেলবো না? তখন বললো, ‘আচ্ছা তুমি যদি খেলো তাহলে আমরা পরিকল্পনা করছি, তুমি নিচের দিকে খেলবা।’
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!