ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

রাবাদার অন্যরকম ‘১৫০’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:২১, ১৭ অক্টোবর ২০২৩
রাবাদার অন্যরকম ‘১৫০’
ছবি- সংগৃহীত

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৫তম ম্যাচে নেদার‌ল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকা। যেখানে বল হাতে ক্যারিয়ারের অনন্য মাইলফলক স্পর্শ করেছেন কাগিসো রাবাদা।

ধর্মশালায় মাঠে নামার আগে ওয়ানডেতে রাবাদার ঝুলিতে ১৪৯টি উইকেট ছিল। ম্যাচে নিজের প্রথম ওভার বল করতে এসেই ডাচ ওপেনার বিক্রমজিৎ সিংকে সাজঘরের পথ দেখান তিনি। এর মধ্যে দিয়ে ওয়ানডে ক্রিকেটে ১৫০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন তিনি।

এদিন সপ্তম ওভারে আক্রমণে আসেন কাগিসো রাবাদা। বল হাতে প্রথম ডেলিভারিতেই উইকেট শিকার করেন রাবাদা। তাকে পুল করতে গিয়ে হেনরিখ ক্লাসেনের তালুবন্দী হন ২ রান করা বিক্রমজিৎ।

Advertisement

এর আগে ৯৪টি ওয়ানডেতে ৫.০৬ ইকোনমিতে ১৪৯টি উইকেট শিকার করেন রাবাদা। যেখানে ১৬ রান খরচ করে সর্বোচ্চ ৬ উইকেট শিকার করেন তিনি। এখন পর্যন্ত এটিই রাবাদার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!