ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরিয়ান ম্যাক্সওয়েল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৩০, ২৫ অক্টোবর ২০২৩
বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরিয়ান ম্যাক্সওয়েল
ছবি- সংগৃহীত

ত্রয়োদশ বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। যেখানে ঝড়ো গতিতে সেঞ্চুরি হাঁকিয়েছেন অজি ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল।

দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করছে অস্ট্রেলিয়া। যেখানে ৬ নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ৪০ বলে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন ম্যাক্সওয়েল। যা বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি।

অবশ্য সেঞ্চুরির ইনিংস লম্বা করতে পারেননি ম্যাক্সওয়েল। ৪৪ বলে ১০৬ রানে সাজঘরে ফিরেছেন তিনি। 

Advertisement

এর আগে সবচেয়ে দ্রুত সেঞ্চুরিয়ানের তালিকায় শীর্ষে ছিলেন এইডেন মার্করাম। চলমান বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে ৪৯ বলে শতক হাঁকিয়েছিলেন তিনি। তবে তার রেকর্ড ভেঙে নিজের দখলে নিলেন ম্যাক্সওয়েল।

এছাড়া বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করেন কেভিন ও’ব্রাইন। ২০১১ বিশ্বকাপে ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। তালিকার চতুর্থ স্থানে আছেন গ্লেন ম্যাক্সওয়েলই। নিজের ক্যারিয়ারের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিটি ৫১ বলে করেছিলেন অজি ব্যাটার।

দ্রুততম সেঞ্চুরিয়ানের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন এবি ডি ভিলিয়ার্স। ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ম্যাচটিতে শতক পূর্ণ করতে তিনি খেলেন ৫২ বল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!