ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

দ্বিতীয় দিনেও মিরপুরে সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৩, ২৬ অক্টোবর ২০২৩
দ্বিতীয় দিনেও মিরপুরে সাকিব
ছবি: সংগৃহীত

গতকাল মুম্বাই থেকে কলকাতার পথে যখন দল, ঠিক তখনই মিরপুরের ইনডোরে দেখা গেছে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে। বিশ্বকাপের পরের ম্যাচ খেলতে পুরো দল সরাসরি কলকাতায় গেলেও, দেশে ফিরেছেন অধিনায়ক। গতকাল বিকেলে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোর থেকে বেরিয়ে যেতে দেখা গেছে সাদা টিশার্ট ও কালো ট্রাউজার পরা সাকিবকে। 

স্টেডিয়ামের মূল আঙিনায় না ঢুকে বাইরের পথ দিয়েই চলে যান বাঁহাতি এই অলরাউন্ডার। বিশ্বকাপের মাঝপথে সাকিবের হুট করে দেশে ফেরার কারণ ব্যাট হাতে ভালো করছেন না সাকিব। তাই নিজেকে ঝালিয়ে নিতে ঢাকায় বাংলাদেশের এই কাপ্তান। মিরপুরের ইনডোরে নিজের দীর্ঘ দিনের মেন্টর ও কোচ নাজমুল আবেদিনের সঙ্গে কাজ করেছেন তিনি। 

বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মত মিরপুর শেরে-ই বাংলার ইনডোরে সাকিব। সেখানেই আজ আবার অনুশীলনে নেমেছেন সাকিব আল হাসান। সকাল ৯টা ৭ মিনিটে সাকিব প্রবেশ করেন মিরপুরের ইনডোরে। সেখানে তার ছোট বেলার কোচ নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে অনুশীলন শুরু করেছেন টাইগার এই অধিনায়ক।

Advertisement

গতকাল কাজ করেছেন শুধুই ব্যাটিং নিয়ে। আজও কথা রয়েছে ব্যাটিং অনুশীলন করার। অনুশীলন শেষে আজই সাকিবের ঢাকা ত্যাগ করার কথা।  অনুশীলনে টেকনিক্যাল বা কি সমস্যা নিয়ে কাজ হলো সেটা খোলাসা করতে চাননি কোচ ফাহিম। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!