ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শীর্ষেই থাকলেন মেসিরা, নেইমারদের অবনতি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:১০, ২৭ অক্টোবর ২০২৩
শীর্ষেই থাকলেন মেসিরা, নেইমারদের অবনতি
ছবি- সংগৃহীত

কাতার বিশ্বকাপ ঘরে তোলার পর থেকেই র‍্যাংকিংয়ের শীর্ষে ছিল আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে টানা জয়ে এবার সেই স্থান আরো পাকা-পোক্ত করলো বিশ্বচ্যাম্পিয়নরা। 

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সবশেষ হাল নাগাদকৃত র‍্যাংকিংয়ে রেটিং পয়েন্ট বাড়িয়ে শীর্ষস্থান ধরে রেখেছে লিওনেল মেসির দল। তবে আর্জেন্টিনার উন্নতি হলেও অবনতি হয়েছে ব্রাজিলের। রেটিং পয়েন্ট কমে তিনে অবস্থান করছে ব্রাজিল। দুইয়ে যথারীতি ফ্রান্স। 

জয়ের ধারা অব্যাহত রেখে তিন ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে ওঠে এসেছে পর্তুগাল। আর দুই ধাপ এগিয়ে আট নম্বরে জায়গা করে নিয়েছে স্পেন।

Advertisement

এদিকে বিশ্বকাপের প্রাক বাছাইয়ে মালদ্বীপকে উড়িয়ে সুখবর পেয়েছে বাংলাদেশও। নতুন র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছে দেশের ফুটবল। 

সবশেষ প্রকাশিত তালিকায় ৬ ধাপ এগিয়ে ১৮৩তম স্থানে উঠে এসেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে জামালদের র‍্যাংকিং ছিল ১৮৯। 

বিশ্বকাপের প্রাক বাছাইপর্বে মালদ্বীপের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। ফলে জায়গা করে নেয় বিশ্বকাপের প্রাক বাছাইয়ের ২য় রাউন্ডে। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফিলিস্তিন এবং লেবানন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!