[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩
ওয়ার্নার-হেড জুটিতে উড়ছে অজিরা
ছবি- সংগৃহীত
ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া। যেখানে ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড জুটিতে রীতিমতো উড়ছে অজিরা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭.৪ ওভারে বিনা উইকেটে ৯৩ রান।
শনিবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড।
.png)
অস্ট্রেলিয়ার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুত গতিতে রান তুলতে থাকেন এ দুই ব্যাটার।
ম্যাচের সপ্তম ওভারে চতুর্থ বলে ১ রান নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ৩২তম ফিফটি তুলে নেন ওয়ার্নার।
এখন ওয়ার্নার ৫০ ও হেড ৪০ রানে অপরাজিত আছেন।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!