ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

ধীরে ধীরে রানের গতি বাড়াচ্ছে প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৭, ১ নভেম্বর ২০২৩
ধীরে ধীরে রানের গতি বাড়াচ্ছে প্রোটিয়ারা
ছবি- সংগৃহীত

ত্রয়োদশ বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়ছে দক্ষিণ আফ্রিকা। যেখানে ব্যাট হাতে ধীরে ধীরে রানের গতি বাড়াচ্ছে প্রোটিয়ারা। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৭ ওভারে এক উইকেটে ৭৬ রান।

পুনেতে আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম লাথাম। প্রোটিয়াদের হয়ে ইনিংস উদ্বোধনে নেমেছেন কুইন্টন ডি কক ও টেম্বা বাভুমা। শুরু থেকেই দেখে খেলতে থাকেন দুজন।

Advertisement

ইনিংসের নবম ওভারে এসে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ট্রেন্ট বোল্টের বলে স্লিপে ধরা পড়েন বাভুমা। ২৪ রানে আউট হয়েছেন তিনি।

এরপর উইকেটে আসেন রাসি ফন ডার ডুসেন। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন ডি কক।

এখন ডি কক ৩৫ ও ফন ডার ডুসেন ১৩ রানে অপরাজিত আছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!