ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

আক্ষেপের দিনেও শচীনকে ছাড়িয়ে গেলেন কোহলি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৩, ২ নভেম্বর ২০২৩
আক্ষেপের দিনেও শচীনকে ছাড়িয়ে গেলেন কোহলি
ছবি- সংগৃহীত

চলমান বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতীয় ব্যাটার শচীন টেন্ডুলকার। যেখানে একের পর এক রেকর্ড নিজের দখলে নিচ্ছেন তিনি। আজ সেঞ্চুরির আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরেছেন। তবুও রেকর্ডের খাতায় গ্রেট শচীনকে টপকে গেছেন কোহলি।

বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ভারত-শ্রীলংকা। যেখানে ব্যাট হাতে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরেছেন কোহলি। সেঞ্চুরি থেকে ১২ রান দূরে থেকেই ড্রেসিংরুমের পথ ধরেন ভারতের সাবেক এ অধিনায়ক।

সেঞ্চুরিতে ছাড়িয়ে যেতে না পারলেও ভিন্ন রেকর্ডে শচীনকে টপকে গেছেন কোহলি। ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ৮ বার ১ হাজার রানের মাইলফলক গড়েছেন তিনি। আর তাতেই এক পঞ্জিকাবর্ষে ৭ বার ১ হাজার রান করা শচীনকে পেছনে ফেলেছেন কোহলি। 

Advertisement

২০১১ বিশ্বকাপে ওয়ানডেতে প্রথমবারের মতো ন্যূনতম ১ হাজার রানের দেখা পেয়েছিলেন বিরাট কোহলি। সেই যে শুরু, এরপর ২০১২, ২০১৩ ও ২০১৪ সালেও দেখা পান একই মাইলফলকের। অবশ্য পরের দুই বছর পিছিয়ে পড়েন। কিন্তু এরপর আবারও টানা তিন বছর—২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে মাইলফলকটির দেখা পান বিরাট। 

মাঝে টানা তিন বছর বিরতির পর এ বছর হাজার রানের দেখা পেয়ে কোহলি পেছনে ফেললেন শচীনকে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!