বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ৩৫৭ রান করে ভারত। এতে লংকানদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৩৫৮ রান।
ভারতের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন রোহিত শর্মা ও শুভমান গিল। তবে রোহিত শর্মার কাছে প্রথম বলে চার খেলেও পরের বলেই তাকে বোল্ড করেন দিলশান মধুশঙ্কা।
.png)
শুরুতেই ধাক্কা খাওয়ার পর অবশ্য আর উইকেট হারায়নি ভারত। শুভমান গিল ও বিরাট কোহলি মিলে দলকে এগিয়ে নিতে থাকেন। দুজনই একবার করে জীবন পেয়েছেন। যা ঠিকঠাক কাজেও লাগান তারা।
দারুণ ব্যাটিংয়ে প্রথমে অর্ধশতক পূরণ করেন বিরাট কোহলি। এর একটু পরই ফিফটি স্পর্শ করেন শুভমান গিলও। হেমন্থের বলে বাউন্ডারি হাঁকিয়ে অর্ধশতকে পৌঁছান এ ওপেনার। তিনি ছিলেন সেঞ্চুরির পথেও। তবে ৯২ রানে মধুশঙ্কার বলে আউট হন গিল।
সেঞ্চুরি মিসের হতাশা নিয়ে নার্ভাস নাইন্টিজে সাজঘরে ফেরেন গিল। সঙ্গীর বিদায়ের পর আউট হন কোহলিও। তিনিও সেঞ্চুরি থেকে ছিলেন সামান্য দূরে। মধুশঙ্কার তৃতীয় শিকারে পরিণত হওয়ার আগে ৮৮ রান করেন এ ডানহাতি ব্যাটার।
কেএল রাহুল ও সূর্যকুমার যাদব দুজনের কেউই আজ বড় ইনিংস খেলতে পারেননি। তবে একপ্রান্ত আগলে অনবদ্য হাফ সেঞ্চুরি হাকিয়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান শ্রেয়স আইয়ার। ৩৬ বলে অর্ধশতক হাঁকিয়েছেন তিনি।
এরপর দ্রুত গতিতে সেঞ্চুরির পথে ছুটছিলেন তিনি। কিন্তু মধুশঙ্কার বলে থিকশানার তালুবন্দী হন আইয়ার (৮২)। শেষ মুহূর্তে জাদেজার ছোট্ট ক্যামিওতে ভারতের ইনিংস থামে ৩৬০ রানে।
এদিন শ্রীলংকার হয়ে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকার করেন দিলশান মধুশঙ্কা।