ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

ফিরলেন কুশল মেন্ডিস, স্নায়ুচাপে শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৩৪, ২ নভেম্বর ২০২৩
ফিরলেন কুশল মেন্ডিস, স্নায়ুচাপে শ্রীলংকা
ছবি- সংগৃহীত

আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে ভারতের বিপক্ষে লড়ছে শ্রীলংকা। যেখানে রান তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই চার উইকেট হারিয়েছে লংকানরা। এতে স্নায়ুচাপে পড়েছে ক্রিস সিলভারউডের শিষ্যরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৩.১ ওভারে চার উইকেটে ৩ রান।

বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ৩৫৭ রান করে ভারত। এতে লংকানদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৩৫৮ রান।

Advertisement

লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খেয়েছে শ্রীলংকা। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন পাথুম নিশাঙ্কা ও দিমুথ করুণারত্নে। তবে ইনিংসের প্রথম বলেই নিশাঙ্কাকে সাজঘরের পথ দেখিয়েছেন জাসপ্রিত বুমরাহ।

এরপর বাইশ গজে আসেন লংকান দলপতি কুুশল মেন্ডিস। তাকে সঙ্গ দেওয়া করুণারত্নে ও সাদিরা সামারাবিক্রমা ব্যর্থ হয়ে শূন্য রানেই সাজঘরে ফিরেছেন।

রানের খাতা খুললেও ১ রানে প্যাভিলিয়নে ফিরে যান মেন্ডিসও। তাকে বোল্ড করে ইনিংসের তৃতীয় উইকেট তুলে নেন সিরাজ।

ম্যাচের শুরুতেই চার উইকেট হারিয়ে স্নায়ুচাপে লংকানরা। তবে চাপ সামলে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছে চারিথ আসালঙ্কা ও অ্যাঞ্জেলো ম্যাথিউজ জুটি।

এখন ম্যাথিউজ ৪ ও আসালঙ্কা ০ রানে ব্যাটিং করছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!