এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ০.১ ওভারে এক উইকেটে ০ রান।
বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ৩৫৭ রান করে ভারত। এতে লংকানদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৩৫৮ রান।
.png)
লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খেয়েছে শ্রীলংকা। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন পাথুম নিশাঙ্কা ও দিমুথ করুণারত্নে। তবে ইনিংসের প্রথম বলেই নিশাঙ্কাকে সাজঘরের পথ দেখিয়েছেন জাসপ্রিত বুমরাহ।
এরপর বাইশ গজে আসেন লংকান দলপতি কুুশল মেন্ডিস। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন করুণারত্নে।