[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩
ইব্রাহিমের ব্যাটে এগোচ্ছে আফগানিস্তান
ছবি- সংগৃহীত
ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের ৩৯তম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে আফগানিস্তান। যেখানে ইব্রাহিম জাদরানের ব্যাটে এগোচ্ছে আফগানিস্তান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ১৬ ওভারে এক উইকেটে ৭৬ রান।
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। এ দুই ব্যাটার নির্বিঘ্নে ৭.৫ ওভার কাটিয়ে দেন।
তবে অষ্টম ওভারের শেষ বলে হ্যাজেলউড ম্যাজিকে মিচেল স্টার্কের তালুবন্দী হন গুরবাজ। আউট হওয়ার আগে ২১ রান করেন এ আফগান ওপেনার।
পরে বাইশ গজে আসেন রহমত শাহ। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন ইব্রাহিম জাদরান। এখন জাদরান ৪৫ ও রহমত ৯ রানে অপরাজিত আছেন।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!