[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩
আবারো দেশে ফিরলেন লিটন
ছবি- সংগৃহীত
বিশ্বকাপ চলাকালীন আবারো দেশে ফিরেছেন টাইগার ওপেনার লিটন দাস। মঙ্গলবার বিকেলে সাকিবের সঙ্গে একই বিমানে দেশে পৌঁছেছেন তিনি।
জানা গেছে, পারিবারিক কারণে দেশে ফিরেছেন লিটন। আগামী ৯ নভেম্বর পুনেতে দলের সঙ্গে যোগ দেবেন এ টাইগার ওপেনার।
শ্রীলংকার বিপক্ষে ম্যাচ জয়ের পর আজ পরবর্তী ম্যাচের জন্য দিল্লি থেকে পুনের বিমান ধরেছে বাংলাদেশ দল। সেই বহরে ছিলেন না লিটন দাস। তিনি দিল্লি থেকে সরাসরি ঢাকায় ফিরেছেন বলে টিম সূত্র জানিয়েছে।
.png)
এর আগে গত ১ নভেম্বর একই কারণে দেশে ফিরেছিলেন লিটন। কলকাতায় পাকিস্তানের সঙ্গে ম্যাচের পর দল দিল্লিতে গেলেও ঢাকায় এসেছিলেন। এরপর ২ নভেম্বরের আগেই দলের সঙ্গে যোগ দেন তিনি।
গতকাল শ্রীলংকার বিপক্ষে দিল্লিতে ৩ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপে এটি তাদের দ্বিতীয় জয়। আগামী ১১ নভেম্বর লিগ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
লিটন দাস
লিংক সফলভাবে কপি হয়েছে!