প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে স্টোকসের রেকর্ড
প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান ও ১০০ উইকেটের রেকর্ড গড়েছেন বেন স্টোকস। নেদারল্যান্ডসের বিপক্ষে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ১০৮ রানের ইনিংসে এই কীর্তি গড়েন তিনি।
বিশ্বকাপে এটাই স্টোকসের প্রথম সেঞ্চুরি, সব মিলিয়ে পঞ্চম। এর মাধ্যমে তিন ফরম্যাটে তার সর্বমোট আন্তর্জাতিক রান দাঁড়িয়েছে ১০,০৮১।
স্টোকস ছাড়াও তিলকরত্নে দিলশান, সৌরভ গাঙ্গুলি, শচীন টেন্ডুলকার, জ্যাক ক্যালিস ও সনাৎ জয়সুরিয়া ক্যারিয়ারে ১০ হাজার রান ও ১০০ উইকেট দখলের কৃতিত্ব দেখিয়েছেন।
ওয়ানডে ফরম্যাটে ৩২ বছর বয়সী স্টোকসের অভিষেক হয় ২০১১ সালে। এ পর্যন্ত ১১৩ ম্যাচে তিনি ৩৩৭৯ রান সংগ্রহ করেছেন, উইকেট নিয়েছেন ৭৪টি।
২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে তার টেস্ট অভিষেক হয়। ৯৭ ম্যাচে এ পর্যন্ত তিনি সংগ্রহ করেছেন ৬১১৭ রান। এই ফরম্যাটে উইকেট শিকার করেছেন ১৯৭টি।
টি-২০ ফরম্যাটে বাঁ-হাতি এই ব্যাটসম্যানের অভিষেক হয় ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ক্যারিয়ারে এ পর্যন্ত ছোট ফরম্যাটের এই ক্রিকেট রান করেছেন ৫৮৫ ও উইকেট নিয়েছেন ২৬টি।
৪০.৭১ গড়ে ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন পাঁচটি। টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি হাঁকিয়েছেন ১৩টি। এই ফরম্যাটে তার ব্যাটিং গড় ৩৬.৪১।