ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
চার দলের সিরিজ

ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৭, ১৩ নভেম্বর ২০২৩
ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

শ্রীলংকায় ২০২৪ সালে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে চার দলের সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে প্রথম ওয়ানডেতে ভারত 'এ' দলের মুখোমুখি হবে বাংলাদেশ। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াডা মুলাপাড়ু স্টেডিয়ামে ম্যাচ শুরু সোমবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টায়।

২০২৪ শ্রীলংকা বিশ্বকাপ সামনে রেখে এই সিরিজে অংশ নিচ্ছে বাংলার যুবারা। যেখানে ভারত 'এ' এবং 'বি' দল ছাড়াও অংশ নিচ্ছে ইংল্যান্ড। সিরিজ সামনে রেখে মাসখানেক ধরে নিজেদের ঝালিয়ে নিয়েছেন জেমস-আরিফুলরা।  

প্রায় তিন সপ্তাহের এই সিরিজে ফাইনাল ছাড়াই মোট ছয়টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই টুর্নামেন্ট শেষে ইয়াং টাইগাররা চলে যাবে দুবাই। সেখানে ৮ ডিসেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!