ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

বিশ্বকাপের ফাইনালে আম্পায়ারের দায়িত্বে থাকবেন যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:৩০, ১৭ নভেম্বর ২০২৩
বিশ্বকাপের ফাইনালে আম্পায়ারের দায়িত্বে থাকবেন যারা
ছবি: সংগৃহীত

আগামী ১৯ নভেম্বর হায়দরাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে পর্দা নামছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। মেগা এ ফাইনালকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা রকম জল্পনা-কল্পনা। এরই মধ্যে ফাইনাল ম্যাচে অফিসিয়ালদের নামও ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

শুক্রবার (১৭ নভেম্বর) ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করে আইসিসি। ভারত বিশ্বকাপের শিরোপা নির্ধারণী মঞ্চে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ ও রিচার্ড কেটেলবরো। সেমিফাইনালের পর এবার ফাইনালেও তারা দুজন পেলেন অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব। 

রিচার্ড ইলিংওয়ার্থ অনফিল্ড আম্পায়ার ছিলেন ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম সেমিফাইনালে। দ্বিতীয় সেমিফাইনালে মাঠে ছিলেন রিচার্ড কেটেলবরো। ২০১৫ সালের ফাইনালেও এ দুজন অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

Advertisement

প্রথম সেমিফাইনালের টিভি আম্পায়ার ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন এবার আহমেদাবাদের ফাইনালেও একই দায়িত্বে থাকছেন। আর দ্বিতীয় সেমিফাইনালের থার্ড আম্পায়ারের ভূমিকায় থাকা নিউজিল্যান্ডে ক্রিস গ্যাফানি আহমেদাবাদের ফাইনালে থাকবেন চতুর্থ আম্পায়ার হয়ে। প্রথম সেমিফাইনালের ম্যাচ রেফারির দায়িত্বে থাকা জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফটের কাঁধে থাকছে ফাইনাল ম্যাচের রেফারির দায়িত্ব। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!