জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ড লায়ন্সের অনুশীলন চলছে। যেখানে অংশ নিয়েছিলেন টংও। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে চোট পান তিনি। আর তাতেই অভিষেকের অপেক্ষা বাড়ল এ ক্রিটারের।
আগামী ৩ ডিসেম্বর অ্যান্টিগায় শুরু হবে উইন্ডিজ ও ইংল্যান্ড সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য টংয়ের বদলি হিসেবে নেয়া হয়েছে আরেক পেসার ম্যাথু পটসকে। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের জন্য এখনও কোনো বদলি ঘোষণা করা হয়নি। এই ম্যাচগুলো হবে ১২ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত।
.png)
গত জুনে লর্ডসে দুইটি টেস্ট খেলে চমক দেখান টং। অভিষেকে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকার পর দ্বিতীয় ইনিংসে শিকার ধরেন ৫টি। পরে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট খেলে উইকেট নেন ৫টি।