ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
এএফসি কাপ

সব ছাপিয়ে মিগুয়েলের গোল নিয়ে আলোচনা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২২:৫১, ২৭ নভেম্বর ২০২৩
সব ছাপিয়ে মিগুয়েলের গোল নিয়ে আলোচনা
ছবি: সংগৃহীত

চলতি মৌসুমে ‘ডি’ গ্রপে ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে ফেলল বসুন্ধরা কিংস। ম্যাচটি তাদের হাতছাড়াই হয়ে গিয়েছিল। শুরু দিকে নিজেদের ভুলে গোল হজম করে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ চ্যাম্পিয়নরা। শেষ দিকে ববুরবেক ইউলদাশেভ  ও মিগুয়েল ফেগুয়েইরার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস। মূলত এ ম্যাচে জয়ের নায়ক ব্রাজিলিয়ান মিগুয়েল। সোমবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মিগুয়েলর প্রশংসা করলেন কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন।

বাংলাদেশের ফুটবলাঙ্গনে এই গোলের ভূয়সী প্রশংসা চলছে। ম্যাচের পর সংবাদ সম্মেলনে স্বাভাবিক ভাবেই  অস্কার বলেন ‘সে (মিগুয়েল) আমাকে বলেছে তার অনুমান ও আত্মবিশ্বাস ছিল গোল করতে পারবে। অত্যন্ত সুন্দর গোল। এ রকম গোল সচরাচর দেখা যায় না। মৌসুমের অন্যতম সেরা গোল এটি।’

নিজের গোল নিয়ে মিগুয়েলকে প্রশ্ন করা হলে পেশাদার ফুটবলার পেশাদার ভঙ্গিতে তিনি বলেন,‘গোলটি সুন্দর হয়েছে তবে আমার গুরুত্বপূর্ণ দলের জয়। গোলের চেয়ে দল জেতায় আমি খুশি।’

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!