[ খেলা ]
মিগেলের প্রশংসা করেছেন মালদ্বীপের কোচও
ছবি: সংগৃহীত
ঘরের মাঠ কিংস অ্যারেনায় এএফসি কাপে মালদ্বীপের ক্লাব মাজিয়াকে হারিয়েছে বসুন্ধরা কিংস। ম্যাচটিতে সফরকারীদের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়েন সোহেল-মিগেলরা। এমন জয়ে গ্রুপে নিজেদের অবস্থান আরো শক্ত করলো অস্কার ব্রুজোনের শিষ্যরা। মূলত এ ম্যাচে জয়ের নায়ক ব্রাজিলিয়ান মিগুয়েল।
সোমবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মিগুয়েলর প্রশংসা করেছেন মাজিয়ার কোচ মিলোমির শেসলিজা। তিনি বলেন, ‘বসুন্ধরা কিংস যে ভালো দল সেটি এই গোলের মাধ্যমে আবার প্রমাণ করে। গোলটি অত্যন্ত উচু মানের।’
এদিকে নিজেদের প্রত্যাবর্তনের ম্যাচে জন্য সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন কিংসের কোচ অস্কার ব্রুজোন বলেন, ‘পিছিয়ে পড়ে ম্যাচে ফেরাটা চ্যালেঞ্জিং ছিল। সমর্থকদের সমর্থন আমাদের দারুণ কাজে দিয়েছে।’
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বসুন্ধরা কিংস
লিংক সফলভাবে কপি হয়েছে!