[ খেলা ]
এএফসি কাপ
পরের ম্যাচ ড্র করলেই গ্রুপ সেরা হবে কিংস
ছবি: সংগৃহীত
ঘরের মাঠ কিংস অ্যারেনায় এএফসি কাপে মালদ্বীপের ক্লাব মাজিয়াকে হারিয়েছে বসুন্ধরা কিংস। ম্যাচটিতে সফরকারীদের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়েন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোনের শিষ্যরা। মূলত এ ম্যাচে জয়ের অন্যতম নায়ক ব্রাজিলিয়ান মিগুয়েল। এই জয়ে ডি গ্রুপের নিজেদের অবস্থান শক্ত করল কিংস।
একই দিনে কলকাতায় গ্রুপের আরেক ম্যাচে ভারতের মোহনবাগানকে ৪-২ গোলে হারিয়েছে উড়িষা এফসি। ফলে নিজেদের শেষ ম্যাচে বসুন্ধরা কিংস ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে।
ডি গ্রুপে টপ ফেভারিট ছিল ভারতের মোহনবাগান। আজ স্বদেশি ক্লাবের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তারা। কারণ শেষ ম্যাচে তারা মাজিয়াকে হারালে হবে ১০ পয়েন্ট। অন্য দিকে উড়িষা এবং কিংস দুই দলের একটির ১০ পয়েন্টের বেশি হবেই। ফলে মোহনবাগানের পক্ষে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার আর কোনো সুযোগ নেই।
পাঁচ ম্যাচ শেষে কিংস ১০ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে। সমান ম্যাচে উড়িষার পয়েন্ট ৯। নিজেদের শেষ ম্যাচ মুখোমুখি হবে দুই দল। ঐ ম্যাচটি মূলত অঘোষিত ফাইনাল। যে জিতবে সেই মূলত এশিয়ান ক্লাব ফুটবলের পরবর্তী রাউন্ডে যাবে।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বসুন্ধরা কিংস
লিংক সফলভাবে কপি হয়েছে!