ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টাইগারদের জয়ে রিয়াদের বার্তা, ছুঁয়ে গেল সবাইকে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২১, ২ ডিসেম্বর ২০২৩
টাইগারদের জয়ে রিয়াদের বার্তা, ছুঁয়ে গেল সবাইকে
ছবি- সংগৃহীত

ঘরের মাঠে নিউজিল্যান্ডকে টেস্টে প্রথমবারের মতো হারিয়েছে বাংলাদেশ দল। দুর্দান্ত ক্রিকেট খেলে ১৫০ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে নাজমুল হাসান শান্তর দল। এতে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকলো টিম টাইগার্স।

কিউইদের বিপক্ষে দুর্দান্ত জয়ে শুভেচ্ছা বার্তায় ভাসছে বাংলাদেশ দল। জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটার থেকে টাইগার ভক্তরা শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই। এ তালিকায় আছেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদও।

শনিবার সিলেট টেস্ট জয়ের পর টাইগারদের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন মাহমুদউল্লাহ। সেখানে তিনি লিখেছেন, ‘একটি দুর্দান্ত জয়। ছেলেদের (বাংলাদেশি ক্রিকেটার) জন্য অভিনন্দন ও গর্বিত। এই ধারা বজায় রেখে সিরিজ নিশ্চিত করো। শুভ কামনা।’

Advertisement

আগামী ৬ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ম্যাচটি গড়াবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এদিকে ঘরের মাঠে টেস্ট সিরিজের পরই নিউজিল্যান্ডে উড়াল দেবে বাংলাদেশ। তবে ইনজুরির কারণে কিউই সফরে নেই মাহমুদউল্লাহ রিয়াদ। অবশ্য তিনি কবে মাঠে ফিরবেন সে বিষয়েও কিছু জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!