ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ব্রোঞ্জ পদক জিতল বাংলাদেশ 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৮, ৩ ডিসেম্বর ২০২৩
ব্রোঞ্জ পদক জিতল বাংলাদেশ 
ছবি: সংগৃহীত

জি. বি. ওপেন গ্র্যান্ড প্রিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৩-এ ব্রোঞ্জ পদক পেয়েছেন বাংলাদেশের লিটন বিশ্বাস। রোববার যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অনূর্ধ্ব ২০ জি. বি. ওপেন গ্র্যান্ড প্রিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৩ প্রতিযোগিতায় এই পদক জিতেন তিনি। এই পদক জেতায় কুস্তিতে একধাপ এগিয়ে গেল বাংলাদেশ দল।

বাংলাদেশের এই ইভেন্টে সোনা জিতে হাঙ্গেরি এবং রূপার পদক নিয়েজেদের করে নেন গ্রেট ব্রিটেন। এছাড়াও এই আসরে ফ্রিস্টাইল অনূর্ধ্ব-২০ ইভেন্টে চতুর্থস্থান অধিকার করেন বাংলাদেশের মাহাবুব আলম।

এই পদক জয়ের মাধ্যমে জি. বি. ওপেন গ্র্যান্ড প্রিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৩-এ অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে বাংলাদেশ এ্যামেচার রেসলিং দল।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!