ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৩, ৩ ডিসেম্বর ২০২৩
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ফাইল ফটো

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ নারী ক্রিকেট দল। ঘরের মাঠে টাইগারদের ছেড়ে কথা বলবে না প্রোটিয়া নারীরা। অন্যদিকে ফর্মে থাকা জ্যোতিরাও জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া। স্বাভাবিকভাবেই ম্যাচটি যে রোমাঞ্চকর হতে যাচ্ছে সেটি বলাই বাহুল্য। 

রোববার বেনোনির উইলোমোর পার্কে দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেস দলপতি নিগার সুলতানা জ্যোতি। 

২০ ওভারের ক্রিকেটে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১টি ম্যাচ খেলেছে বাংলাদেশের নারীরা। যেখানে প্রোটিয়াদের ১০ জয়ের বিপরীতে টাইগ্রেসদের জয় মাত্র ১ ম্যাচে। 

Advertisement

বাংলাদেশ এগিয়ে থাকবে অন্য একটি জায়গায়। নিজেদের সবশেষ সিরিজে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়েছে তারা। যেখানে দক্ষিণ আফ্রিকা নিজেদের শেষ সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করেছে।

বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন, লতা মণ্ডল, মারুফা আক্তার, শামীমা সুলতানা ও শরিফা খাতুন।

দক্ষিণ আফ্রিকা দল: তাজমিন ব্রিটস (অধিনায়ক), অ্যানেকে বস্ক, অ্যানেরি ডার্কসেন, সান লুস, ডেলমি টাকার, নন্দুমিসো শাঙ্গেস, এলিজ-মেরি মার্কস, মিকি ডে রাইডার, মাসাবা ক্লাস, তুমি সেকুখুন ও ননকুলুলেকু ম্লাবা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!