ওয়ানডে দলকে বাভুমার পরিবর্তে নেতৃত্ব দেবেন দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার ব্যাটসম্যান এইডেন মার্করাম। পাশাপাশি টি-২০তেও তার নেতৃত্বেই খেলবে প্রোটিয়ারা। ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিনটি করে ওয়ানডে ও টি-২০ এবং দুটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা।
ওয়ানডে দল: এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনেইল বার্টম্যান, নান্দ্রে বার্গার, টনি ডি জোরজি, রেজা হেন্ডরিকস, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, মিহলালি এমপোঙ্গোয়ানা, ডেভিড মিলার, উইয়ান মাল্ডার, আন্দিলে ফেহলুকায়ো, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডুসেন, কাইল ভেরেইন ও লিজার্ড উইলিয়ামস।
.png)
টি-২০ দল: এইডেন মার্করান (অধিনায়ক), ওতনেইল বার্টম্যান, ম্যাথিউ ব্রিজকে, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েৎজি (প্রথম দুই ম্যাচ), ডোনোভান ফেরেইরা, রেজা হেনড্রিকস, মার্কো জানসেন (প্রথম দুই ম্যাচ), হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি (প্রথম দুই ম্যাচ), আন্দিলে ফেহলুকায়ো, তাবরাইজ শামসি, ত্রিস্তান স্টাবস ও লিজার্ড উইলিয়ামস।
আরও পড়ুন : টি-টেনে না খেলেও পুরস্কার মঞ্চে সাকিব
টেস্ট দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েৎজি, টনি ডি জোরজি, ডিন এলগার, মার্কো জানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মাল্ডার, লুঙ্গি এনগিডি, কিগান পিটারসেন, কাগিসো রাবাদা, ত্রিস্তান স্টাবস ও কাইল ভেরেইন।