সোমবার রাতে টিম হোটেলে টাইগার ক্রিকেটারদের সঙ্গে ডিনার করেন পাপন। এরপর সংবাদমাধ্যমে কথা বলেন তিনি। আর সেখানেই টাইগার স্কোয়াডে পালাবদলের কথা শোনালেন বিসিবি বস।
পাপন বলেন, ‘প্রথম কথা হচ্ছে, একটা জিনিস আমি আপনাদেরকে আরেকবার বলে নেই, আমাদের কিন্তু এখন একটা ট্রাঞ্জিশন ফেজ (পালাবদল) যাচ্ছে। এই কথাটা কেউ মাথায় রাখে না। কয় বছর...এক বছর, দুই বছর, তিন বছর এরপর কিন্তু যে সমস্ত খেলোয়াড়রা আমাদের এতদিন ম্যাচ জিতিয়েছে, তারা কিন্তু থাকবে না। এটাই স্বাভাবিক।’
.png)
তিনি আরো বলেন, ‘এক বছর, দুই বছর, তিন বছর পর সম্পূর্ণ নতুন দল নিয়ে আমরা যাদের সঙ্গে খেলি এখন, এ সমস্ত দলের সঙ্গে খেলা কি সম্ভব? পারবে না তো! কাজে এই সুযোগটা যদি ওরা কাজে লাগাতে পারে, সেটাই হলো সবচেয়ে বড় কথা। এখন থেকে যখন যে সুযোগ পাবে সে যেন এটা কাজে লাগায়। এই চেষ্টাটাই করা হচ্ছে।’
কয়েক বছর পর নিয়মিত মুখদের অনুপুস্থিতিতে বাংলাদেশকে যেন ভুগতে না হয়, এজন্যই এখন নতুনদের তৈরি হওয়ার চেষ্টা চালাচ্ছে বিসিবি; এমনটি জানান পাপন। তিনি বলন, উপমহাদেশের অন্য দেশগুলোর মতো ৩-৪ বছর ধরে ভুগতে চান না তারা।
বিসিবি সভাপতি বলেন, ‘যার জন্য অনেকে অনেক সময় বলে এ নাই কেন, এ আসলো কেন, ওকে কোত্থেকে ডাকা হলো। এগুলো একটু চলবে এখন। চলবে এই কারণে আমরা যখন নাকি তামিম, মুশফিক, সাকিব, রিয়াদের মতো খেলোয়াড়রা থাকবে না; তখন হঠাৎ করে আমরা চাই না তিন চার বছর লাগুক অন্যান্য দেশগুলোর মতো। মানে আমাদের উপমহাদেশের, আমি বাইরের কথা বলছি না।’