গত মৌসুমের সাফল্য-ব্যর্থতাকে পেছনে ফেলে নতুন মৌসুমের দিকে চোখ রেকর্ড আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসির। যেখানে বড় কিছুর লক্ষ্য নিয়েই মাঠে নামবে মেসির দল।
আসন্ন মৌসুমকে সামনে রেখে প্রথম প্রাক–মৌসুমের প্রীতি ম্যাচের সূচি নির্ধারণ করেছে মায়ামি। যেখানে ২০২৩ সালে চীন সফর করার কথা মেসির দলের। কিন্তু ‘অনাকাঙ্ক্ষিত কারণে’ তা বাতিল হয়ে যায়।
.png)
এবার ফের এশিয়াতে আসছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি। প্রাক মৌসুমে এটিই হবে মায়ামির প্রথম আন্তর্জাতিক সফর। মায়ামি জানিয়েছে, তারা চীনের প্রথম সারির লিগের খেলোয়াড়দের মধ্য থেকে নির্বাচিত একাদশের (হংকং একাদশ) বিপক্ষে ৪ ফেব্রুয়ারি হংকং স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলবে।
এক বিবৃতিতে ইন্টার মায়ামি জানিয়েছে, আমরা হংকং ভ্রমণ নিয়ে রোমাঞ্চিত। এটা আমাদের প্রথম এশিয়া ভ্রমণ হবে।’
জানা গেছে, ৪০ হাজার দর্শক ধারণক্ষমতার হংকং স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। মায়ামির হয়ে লিওনেল মেসি, রদ্রিগো ডি পল, গ্যাব্রিয়েল জেসুসসহ অন্য তারকা খেলোয়াড়দের খেলতে দেখা যাবে।