রোববার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে ৮ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা।
এদিন নিষেধাজ্ঞার কারণে মাঠে ছিলেন সিকান্দার রাজা। তার পরিবর্তে জিম্বাবুয়ের নেতৃত্ব দেন রায়ান বার্ল। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস আসে তার ব্যাট থেকেই। ব্রেন ব্যানেট ও ক্লাইভ মদন্ডে করেন ২৭ রান করে। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি স্বাগতিকরা।
.png)
জবাব দিতে নেমে ৩৭ রান ৪ উইকেট হারিয়ে চাপেু পড়ে আয়ারল্যান্ড। তবে সফরকারীদের ওপর সেই চাপ অব্যাহত রাখতে পারেননি জিম্বাবুয়ের বোলাররা। উল্টো জমাট জুটি বাঁধেন টেক্টর ও জর্জ ডকরেল।
পঞ্চম উইকেটে ১০৪ রানের অবিচ্ছেদ্য জুটিতে দলকে জেতান এ দুই ব্যাটার। টেক্টর ৪৫ বলে ৫৪ ও ডকরেল ৩২ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন।
এই জয়ে পরপর দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে পল স্টার্লিংয়ের দল। পঞ্চমবারের প্রচেষ্টায় প্রথমবার জিম্বাবুয়ের মাটিতে কোনো সিরিজ জিতল আয়ারল্যান্ড।