প্রাথমিকভাবে এ লক্ষ্যে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচের সিরিজ খেলবে দাসুন শানাকার দল। আফ্রিকান দেশটি আসন্ন বিশ্বকাপে নিজেদের নাম লেখাতে পারেনি। তবে লংকানদের মাটিতে প্রথমবারের মতো টি-২০ সিরিজ খেলবে জিম্বাবুয়ে।
সিকান্দার রাজা ও শন উইলিয়ামসরা উঠতে না পারলেও টি-২০ বিশ্বকাপে আফ্রিকা মহাদেশ থেকে টিকিট কেটেছে নামিবিয়া ও উগান্ডা। যেখানে প্রথমবারের মতো নাম লেখানো উগান্ডা বড় চমক।
.png)
টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে লংকানরা বেশ কয়েকটি সিরিজ চূড়ান্ত করেছে। জিম্বাবুয়ের পর নিজেদের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিনটি ২০ ওভারের ম্যাচ খেলবে শ্রীলংকা। পরবর্তীতে বিশ্বকাপের আগমুহূর্তে বাংলাদেশে এসে আরেকটি তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে তারা।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে দুই ফরম্যাটের সিরিজ শুরু করবে লংকাবাহিনী। তিনটি ওয়ানডে হবে যথাক্রমে ৬, ৮ ও ১১ জানুয়ারি। পরবর্তীতে ১৪, ১৬ ও ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে টি-২০ সিরিজ। সব ম্যাচই কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে গড়াবে।
এর আগে দুই দলের এই সিরিজের ম্যাচগুলো ডাম্বুলা ও ক্যান্ডিতে হওয়ার কথা ছিল। কারণ সে সময় লংকানদের মাটিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আসর বসার কথা ছিল। যা নিষেধাজ্ঞার কবলে থাকা লংকা থেকে সরিয়ে দক্ষিণ আফ্রিকায় স্থানান্তর করেছে আইসিসি।
শ্রীলংকার ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে গত ২১ নভেম্বর এসএলসিকে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়। সহসাই লংকানরা সদস্যপদ ফিরে পাচ্ছে না। তবে তারা সব ধরনের ক্রিকেটে অংশগ্রহণ করতে পারবে।