ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৩

ব্যর্থ সৌম্যের পাশে বিজয়

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৯, ১৭ ডিসেম্বর ২০২৩
ব্যর্থ সৌম্যের পাশে বিজয়
ছবি- সংগৃহীত

লম্বা সময় ধরেই চেনা ছন্দে নেই সৌম্য সরকার। তারপরও জাতীয় দলে সুযোগ পেয়ে যাচ্ছেন তিনি। কিন্তু টিম ম্যানেজমেন্টের যে আস্থা সেটি পূরণে পুরোপুরি ব্যর্থ এ বাঁ-হাতি ব্যাটার।

চলতি বছর আহামরি কিছু না করেও নিউজিল্যান্ড সফরের জন্য টাইগার স্কোয়াডে ডাক পান সৌম্য। এমনকি তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের একাদশেও সুযোগ মেলে তার।

রোববার ডানেডিনে খরুচে বোলিংয়ের পর ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সৌম্য। বল হাতে ৬ ওভারে দিয়েছেন ৬৩ রান। আর লক্ষ্য তাড়ায় শুরুতেই শূন্য রানে সাজঘরে ফেরেন এ ব্যাটার। 

Advertisement

সৌম্যের এমন বাজে পারফরম্যান্স নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয় এনামুল হক বিজয়ের কাছে। তিনি বলেন, ‘আসলে কোনো খেলোয়াড়কে নিয়ে কোনো খেলোয়াড়ের কমেন্টস করা তো কোনো মতেই যায় না। আমি মনে করি টিম ম্যানেজমেন্ট ভালো বুঝবে। আর একটা খেলোয়াড়কে আমরা টিমমেট হিসেবে সাপোর্ট করব।’

বিজয় বলেন, ‘যেই খেলোয়াড়ই দলে আসুক আমাদের প্লেয়াররা শতভাগ তাকে সাপোর্ট করবে। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নেবে আসবে, কে আসবে না। কিন্তু খেলোয়াড় হিসেবে যখন আমরা একসাথে খেলব আমাদের এটা একটা দায়িত্ব যে প্লেয়ারকে সাপোর্ট করা।’

তিনি আরো বলেন, ‘আসলে, এটা অবশ্যই টিম ম্যানেজমেন্টের বিষয়, অধিনায়কের বিষয়। তাকে (সৌম্য) নিয়ে আশা করেছিল সে হয়তো ভালো করেনি। কিন্তু তাকে নিয়ে তো আশা ছিল যে ভালো করবে। কোনো সিদ্ধান্তই আসলে ভুল না।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!