অন্যদিকে জাপানের ক্লাব উরাউরা রেডসকে ৩-০ গোলে হারিয়েছে গত মৌসুমের ট্রেবলজয়ী ক্লাব ম্যানচেস্টার সিটি। এর মধ্য দিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে সিটিজেনরা।
আগামী ২৩ ডিসেম্বর ক্লাব বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ফ্লুমিনেন্স ও সিটি। ম্যাচটি গড়াবে সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে। আর শিরোপার লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।
.png)
সর্বশেষ বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল জাতীয় দলের ডাগ আউটে দাঁড়ানো ফার্নান্দো দিনিজ ফ্লুমিন্সের কোচ। এছাড়া দলটির নেতৃত্বে আছেন ব্রাজিলের লেফট ব্যাক মার্সেলো। তিনি ছাড়াও আন্দ্রে, নিনো, জন কেনেডিরা ইউরোপের শীর্ষ পর্যায়ের ক্লাবের দুয়ারে কড়া নাড়ছেন।
অন্যদিকে ম্যানসিটির ডাগ আউটে আছেন মাস্টার মাইন্ড পেপ গার্দিওলা। বিশ্বের সেরা সেরা সব ফুটবলারে ঠাসা সিটিজেন শিবির। শক্তির ব্যবধানে ম্যানসিটির চেয়ে ফ্লুমিন্সে তাই বেশ পিছিয়ে। তবে ক্লাব বিশ্বকাপে এর আগে ব্রাজিলের ক্লাব সাফল্য পেয়েছে।