২০২৪ সালের জুলাইয়ে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে গ্রীষ্মকালীন অলিম্পিক। সেই আসরের টিকিট নিশ্চিত করার মঞ্চ কনমেবল প্রাক-অলিম্পিক টুর্নামেন্ট।
এই টুর্নামেন্টের জন্য ব্রাজিলের তরুণ ফুটবলার এন্ড্রিককে দলে রেখে ২৩ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ব্রাজিল। ছয় ফরোয়ার্ড রেখে এই দল ঘোষণা করেন ব্রাজিল অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের কোচ রামোন মেনেজেস।
.png)
এবারের অলিম্পিকে থাকছে ফুটবল। পুরো আসরে স্বর্ণপদকের জন্য লড়বে ১৬টি দল। এর মধ্যে কনমেবল অঞ্চল থেকে সুযোগ পাবে দুটি দল। কনমেবল অঞ্চল থেকে কোন দুইটি দল সুযোগ পাবে সেটি নিশ্চিত হবে কনমেবল প্রাক-অলিম্পিক টুর্নামেন্টে।
জানা গেছে, অলিম্পিকের টিকিট নিশ্চিত করার জন্য আগামী ২০ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে মোট ১০টি দল।
ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল
গোলরক্ষক: মাইকেল (অ্যাথলেটিকো, ব্রাজিল); অ্যান্ড্রু (গিল ভিসেন্টে, পর্তুগাল); ম্যাথিউস ডোনেলি (করিন্থিয়ানস, ব্রাজিল)
রক্ষণভাগ: ভিনিসিয়াস টোবিয়াস (রিয়াল মাদ্রিদ, স্পেন); ম্যাথিউস দিয়াস; লুয়ান ক্যানদিদো (রেড বুল ব্রাগান্টিনো, ব্রাজিল); প্যাট্রিক (সাও পাওলো, ব্রাজিল); কাইকি ফের্নান্দেস (আলমেরিয়া, স্পেন); অর্থার শ্যাভেস রবার্ট রেনান (জেনিত, রাশিয়া); মাইকেল (পালমেইরাস, ব্রাজিল)
মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস (নটিংহ্যাম ফরেস্ট, ইংল্যান্ড); মারলন গোমেস (ভাস্কো দা গামা, ব্রাজিল); আলেকসান্দার (ফ্লুমিনেন্স, ব্রাজিল), রোনাল্ড (গ্রেমিও, ব্রাজিল); গ্যাবরেইল পিরানি (ডিসি ইউনাইটেড, মার্কিন যুক্তরাষ্ট্র); দানিলো (নটিংহ্যাম ফরেস্ট, ইংল্যান্ড)
ফরোয়ার্ড: মারকুইনোস (নঁতে, ফ্রান্স); জিওভানে (করিন্থিয়ানস, ব্রাজিল); গ্যাব্রিয়েল পেক (ভাস্কো দা গামা, ব্রাজিল); গুইলহার্মে বিরো (করিন্থিয়ানস, ব্রাজিল); এন্ড্রিক (পালমেইরাস, ব্রাজিল); জন কেনেডি (ফ্লুমিনেন্স, ব্রাজিল)