ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘আইডল’ রোনালদোর উপহার, আপ্লুত মার্সেলোর ছেলে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৭, ২৬ ডিসেম্বর ২০২৩
‘আইডল’ রোনালদোর উপহার, আপ্লুত মার্সেলোর ছেলে
ছবি: সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদো ও মার্সেলোর। রিয়াল মাদ্রিদে খেলার সময় তাদের গভীর বন্ধুত্ব। দুই তারকা স্পেন ছেড়েছেন বেশ কয়েক বছর হলো। পর্তুগিজ সুপারস্টার এখন সৌদি প্রো লীগে খেলছেন। আর ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফিরেছেন নিজ দেশে। 

দূরত্ব বাড়লেও বন্ধুত্বে সামান্যও ছেদ পড়েনি রোনালদো ও মার্সেলোর। বড়দিন উপলক্ষে মার্সেলোর ছেলেকে একটি উপহার পাঠিয়েছিলেন ক্রিস্টিয়ানো। তারই জবাব দিয়েছেন মার্সেলোর কনিষ্ঠপুত্র লিয়াম আলভেস।

মাদ্রিদে বিভিন্ন অনুষ্ঠানে রোনালদো-মার্সেলোর খুনসুটিই তাদের বন্ধুত্বের জানান দিতো। সোমবার বড়দিন উপলক্ষে মার্সেলোর ছোট ছেলে লিয়াম আলভেসকে নিজের আল নাসরের একটি স্বাক্ষরকৃত জার্সি উপহার পাঠান রোনালদো।

Advertisement

পর্তুগিজ কিংবদন্তির উপহার পেয়ে আপ্লুত হয়ে যান তাকে আদর্শ মানা মার্সেলো পুত্র। লিয়াম আলভেস নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লিখেছেন, ‘তোমাকে অনেক ধন্যবাদ ক্রিস (ক্রিস্টিয়ানো রোনালদো)। আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার আইডল।’
মার্সেলোর বড় পুত্রের নাম এনজো আলভেস ভিয়েরা। বাবার দল রিয়াল মাদ্রিদেই নাম লিখিয়েছেন তিনি। স্পেন অনূর্ধ্ব-১৫ দলের হয়ে একটি ম্যাচ খেলা এই ফরোয়ার্ডের এখনো ক্লাব ফুটবলে অভিষেক হয়নি।

২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছাড়েন ক্রিস্টিয়ানো রোনালদো। তার চার বছর পর সান্তিয়াগো বার্নাব্যু ত্যাগ করেন মার্সেলো। এরপর এক বছর গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসে খেলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। রোনালদো প্রো লীগে যোগ দেয়ার পর মার্সেলোকেও আল নাসরে আহ্বান জানিয়েছিলেন। 

এই বিষয়ে এক সাক্ষাৎকারে মার্সেলো বলেন, ‘আমরা এ বিষয়ে (আল নাসরে যোগ দেয়া) কথা বলেছিলাম। শুধু আল নাসর নয়, বেশ কয়েকটি ক্লাবের প্রস্তাব পেয়েছিলাম। তবে আমি আমার শিকড়ে (ব্রাজিলে) ফিরতে চেয়েছিলাম। আমার অনুভব হচ্ছিল আমার দেশে ফেরা উচিত।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!