ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

জয়ে ফেডারেশন কাপ শুরু বসুন্ধরার

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৫, ২৬ ডিসেম্বর ২০২৩
জয়ে ফেডারেশন কাপ শুরু বসুন্ধরার
ছবি- সংগৃহীত

ফেডারেশন কাপের নতুন মৌসুমের পর্দা উঠেছে। যেখানে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলো প্রিমিয়ার লিগের টানা চারবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

মঙ্গলবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুখোমুখি হয় বসুন্ধরা কিংস ও ফর্টিস এফসি। ম্যাচটিতে ফর্টিসকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে অস্কার ব্রুজনের শিষ্যরা।

সর্বশেষ ২০২০-২১ মৌসুমে ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন হয়েছিল বসুন্ধরা কিংস। গত আসরের সেমিফাইনালে আবাহনীর কাছে হেরে শিরোপা স্বপ্ন ভেঙে যায় ক্লাবটির। এবারের মিশন শিরোপা পুনরুদ্ধারের। ঘরোয়া ট্রেবল জয়ের মিশনে শুরুটা ভালোই হয়েছে কিংসের।

এরই মধ্যে স্বাধীনতাকাপের শিরোপা ঘরে তুলেছে কিংস। প্রিমিয়ার লিগেও জয় দিয়ে যাত্রা শুরু করছে। এবার ফেডারেশন কাপের যাত্রাটাও হলো জয় দিয়েই।  

এদিন ম্যাচের শুরুতেই ফর্টিসকে চেপে ধরে কিংস। নিয়মিত একাদশ থেকে বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামে তারা। বলতে গেলে দ্বিতীয় সারির দল নিয়েই খেলেছে দলটি। তারপরও মাঠে প্রতিপক্ষের বিপক্ষে আধিপত্য ধরে রেখেছে তারা।  

ম্যাচের ১১ মিনিটে দোরিয়েলতন গোমেজের গোলে এগিয়ে যায় কিংস। শেষ পর্যন্ত এই গোলই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। দ্বিতীয়ার্ধে কিংসের বিপক্ষে লড়াইয়ে ইঙ্গিত দেয় ফর্টিস। বেশ কিছু ভালো আক্রমণ তৈরি করে তারা। তবে গোলের দেখা মেলেনি। অন্যদিকে ফর্টিসের গোলরক্ষক আজাদ হোসেনের দৃঢ়তায় ব্যববধান বাড়ানো হয়নি কিংসের।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!