মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নতুন র্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। যেখানে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন ফারজানা হক। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে ১০২ রানের দারুণ ইনিংস খেলেছিলেন।
সেই শতকের সুবাদে দুই ধাপ এগিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৩ নম্বরে উঠে এসেছেন ফারজানা। এছাড়া সুখবর পেয়েছেন রাবেয়া খান ও রিতু মনিও। বাংলাদেশের লেগ স্পিনার রাবেয়া চার ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে ৫২ নম্বরে উঠে এসেছেন।
.png)
অলরাউন্ডার রিতু মনি এগিয়েছেন দুই বিভাগেই। ব্যাটিংয়ে আট ধাপ এগিয়ে তিনি অবস্থান করছেন ৬৮তম স্থানে। এছাড়া বোলিংয়ে চার ধাপ এগিয়ে উঠেছেন ৯০-এ।