ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শাহিনকে অধিনায়ক করার সিদ্ধান্ত ভুল ছিল: আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৪৬, ১ জানুয়ারি ২০২৪
শাহিনকে অধিনায়ক করার সিদ্ধান্ত ভুল ছিল: আফ্রিদি
ফাইল ফটো

গত নভেম্বরে বাবর আজমের পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব থেকে পদত্যাগের কিছুক্ষণের মধ্যেই টি-টোয়েন্টি ও টেস্টের নতুন অধিনায়কের নাম প্রকাশ করে পিসিবি। টি-টোয়েন্টির নতুন অধিনায়ক করা হয় শাহিন শাহ আফ্রিদিকে। যদিও তার শ্বশুর শহীদ আফ্রিদি মনে করেন, শাহিনকে পাকিস্তানের নেতৃত্বে আনার সিদ্ধান্ত ভুল ছিল।

পিএসএল ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সকে নেতৃত্ব দিয়ে টানা দুবার শিরোপা জিতিয়েছেন শাহিন আফ্রিদি। ফ্র্যাঞ্চাইজিতে তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তোলা যাবে না। তবে জাতীয় দলে শাহিন কেমন অধিনায়কত্ব করেন সেটাই দেখার অপেক্ষায় সবাই।

তবে শহীদ আফ্রিদির মতে, তার জামাতাকে অধিনায়ক করা ঠিক হয়নি। বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন শহীদ আফ্রিদি।

Advertisement

কাজের ফাঁকে শহীদ আফ্রিদি বলেন, আমি রিজওয়ানকে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দেখতে চাই। কিন্তু ভুলবশত শাহিনকে অধিনায়ক করা হয়েছে। কঠোর পরিশ্রম ও খেলার প্রতি মনোযোগের কারণে আমি রিজওয়ানের প্রশংসা করি। কে কী করল না করল, সেসবে ওর আগ্রহ নেই। ওর সবচেয়ে ভালো গুণ শুধু খেলার প্রতি মনোনিবেশ করা। সে সত্যিই একজন যোদ্ধা।

শহীদ আফ্রিদির ফাউন্ডেশনের অনুষ্ঠানে শাহিন আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ানসহ পাকিস্তান দলের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। শাহিনকে লাহোরের অধিনায়কের সময়ও শহীদ আফ্রিদি বলেছিলেন, তাকে (শাহিন) অধিনায়কের চিন্তা বাদ দিয়ে বোলিংয়ে মনোযোগ দেওয়া উচিত। তবে লাহোরকে তিনি টানা দুইবার শিরোপা জিতিয়েছেন।

১২ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। দেখার বিষয় টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে কেমন করেন বোলার শাহিন আফ্রিদি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!