ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শাহিন নয়, অধিনায়ক হিসেবে যাকে পছন্দ আফ্রিদির

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২৮, ১ জানুয়ারি ২০২৪
শাহিন নয়, অধিনায়ক হিসেবে যাকে পছন্দ আফ্রিদির
ছবি- সংগৃহীত

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে মোটাদাগে ব্যর্থ হয়েছে পাকিস্তান ক্রিকেট দল। বিশ্বমঞ্চে ব্যর্থতার পর অধিনায়ক, নির্বাচক প্যানেল ও টিম ম্যানেজমেন্ট ঢেলে সাজিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

বিশ্বকাপ ব্যর্থতার পর সব ফরম্যাটের অধিনায়কত্ব থেকে বাবর আজমকে সরিয়ে দেওয়া হয়। এরপর টেস্টে শান মাসুদ ও টি-২০ ফরম্যাটে পাকিস্তানের অধিনায়ক করা হয় শাহিন শাহ আফ্রিদিকে। তবে শাহিনের পরিবর্তে অধিনায়ক হিসেবে মোহাম্মদ রিজওয়ানকে চেয়েছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

রিজওয়ানের প্রশংসা করে পাকিস্তানের গণমাধ্যম জিও টিভিকে আফ্রিদি বলেন, ‘তার (রিজওয়ান) কঠোর পরিশ্রম ও সুদূরপ্রসারী লক্ষ্যের কারণে প্রশংসা করতে হয়। সে উঁচু মানের। যেটা আমি খুব পছন্দ করি। কে কি করছে সেদিকে তার নজর নেই, শুধু নিজের দিকেই খেয়াল রাখে। সে একজন যোদ্ধা।’

Advertisement

মোহাম্মদ রিজওয়ান। ছবি- সংগৃহীতশাহিন শাহ আফ্রিদিকে অধিনায়কত্ব দেওয়ার সিদ্ধান্ত ভুল হয়েছে মনে করেন আফ্রিদি, ‘আমি রিজওয়ানকে টি-২০ অধিনায়ক হিসেবে দেখতে চেয়েছিলাম, কিন্তু ভুলবশত শাহিনকে অধিনায়ক করা হয়েছে।’

পাকিস্তান দল এখন আছে অস্ট্রেলিয়ায়। সেখানে খেলছে টেস্ট সিরিজ। শান মাসুদের নেতৃত্বে ইতিমধ্যে শুরুর দুই টেস্ট হেরেছে পাকিস্তান। আগামী ৩ জানুয়ারি সিডনিতে গড়াবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!