এবারের অস্ট্রেলিয়া সফরে দলের ভরাডুবি হলেও পাকিস্তানের সবচেয়ে বড় প্রাপ্তি আমের জামাল। কেননা এক সময় জীবিকা নির্বাহের তাগিদে ট্যাক্সি চালানো জামালই পাকিস্তান দলের বোলিংয়ে অন্যতম ভরসা। নানা চড়াই উতরাই পেরিয়ে আসা পেসার নিজেই জানিয়েছেন জীবনের গল্প।
১৯৯৬ সালে পাকিস্তানের মিয়ানওয়ালিতে জন্মগ্রহণ করেন আমের জামালের। ২০১৪ সালে খেলেছেন অনূর্ধ্ব ১৯ দলে। কিন্তু দায়িত্বের বেড়াজালে ছাড়তে হয় ক্রিকেট। পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। বনে যান ট্যাক্সি ড্রাইভার।
.png)
শর্টকাট পদ্ধতি খোঁজেননি আমের জামালও। অস্ট্রেলিয়ায় কাজের ফাঁকে ফাঁকে অনিয়মিতভাবে খেলেছেন গ্রেড ওয়ান ক্রিকেট। দেশের হয়ে খেলার পুরনো স্বপ্ন নিয়ে ২০১৮ সালে ফিরে আসেন জন্মভূমিতে। সেবছরই অভিষেক হয় প্রথম শ্রেণীর ক্রিকেটে।
সংগ্রামী জীবনের সেখানেই শেষ নয়। পরিবারের চাহিদা মেটাতে জামাল ক্রিকেটের পাশাপাশি আবারো শুরু করেন ড্রাইভিং। ব্যাংক লোন নিয়ে কেনেন ট্র্যাক্সি। সৃষ্টিকর্তা নিরাশ করেনি জামালকে। ২০২১-২২ মৌসুমে পাকিস্তান নর্দার্ন দলের হয়ে টি-২০তে আহমেদ শেহজাদ, শোয়েব মালিক ও ফাহিম আশরাফদের মতো প্রতিষ্ঠিত তারকাদের আউট করে হন ম্যাচ সেরা।
একই বছর ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের হয়ে অভিষেক টি-২০ সংস্করণে। ডিসেম্বরে খোলে টেস্টের দরজা সেই অস্ট্রেলিয়ার বিপক্ষেই।