ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মাশরাফীর খেলা নিয়ে যা বলছে সিলেট স্ট্রাইকার্স

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৯, ৪ জানুয়ারি ২০২৪
মাশরাফীর খেলা নিয়ে যা বলছে সিলেট স্ট্রাইকার্স
মাশরাফী বিন মোর্ত্তজা। ছবি- সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন মাশরাফী বিন মোর্ত্তজা। নির্বাচনী ব্যস্ততা শেষ করেই শুরু করবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লড়াই। যেখানে সিলেট স্ট্রাইকার্সকে নেতৃত্ব দেওয়ার কথা তার। তবে হাঁটুতে চোটের কারণে তিনি নেতৃত্ব দিতে পারবেন কিনা তা নিয়ে জেগেছে শঙ্কা। 

জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের পর হাঁটুতে অপরারেশন করতে পারেন মাশরাফী। আর তেমনটা হলে তিনি আসন্ন বিপিএলের দশম আসরে খেলবেন না। তবে যাই হোক না কেন, বিপিএলের ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্সের প্রধান কোচ রাজিন সালেহর বিশ্বাস– মাশরাফী এবারের আসরেও খেলবেন।

মাশরাফীকে নিয়ে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাজিন সালেহ বলেন, ‘মাশরাফীর কোনো আপডেট নেই, তবে কেন আমি আপডেট বলতেছি। মাশরাফী এমন একটা মানুষ যে বলবে খেলবে না, কিন্তু আমরা বিশ্বাস করি ও খেলবে। ও যতক্ষণ না পর্যন্ত মাঠে আসে, ততক্ষণ পর্যন্ত বলতে পারব না ও খেলছে কি না। কারণ ও এমন একটা ছেলে যখন তখন খেলে ফেলে। আমরা ধরে রাখছি মাশরাফী খেলবে। তাই আমিও আশাবাদী এ ব্যাপারে।’

Advertisement

দশম বিপিএলের পর্দা উঠবে ১৯ জানুয়ারি। ৭ দলের এই আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৬টি। প্রায় দেড় মাসের এই আসরের পর্দা নামবে ১ মার্চ। উদ্বোধনী দিনেই দ্বিতীয় ম্যাচে খেলবে মাশরাফীর দল সিলেট। তবে সেখানে এই অভিজ্ঞ তারকা ক্রিকেটারকে তারা পাবে কি না সেটাই এখন দেখার বিষয়।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!