ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নয় বছরে রশিদ খেলেছেন ৩০ দলের জার্সিতে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:০১, ৭ জানুয়ারি ২০২৪
নয় বছরে রশিদ খেলেছেন ৩০ দলের জার্সিতে
রশিদ খান- ফাইল ফটো

টি-২০ ক্রিকেটে পূর্ণাঙ্গ প্যাকেজ আফগান তারকা রশিদ খান। বোলিংয়ের পাশাপাশি শেষ দিকে ব্যাটেও মারমুখী ভূমিকায় অবতীর্ণ হতে পারেন তিনি। তাই তো ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে রীতিমতো হট কেক রশিদ খান। 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, বিগ ব্যাশ কিংবা বাংলাদেশ প্রিমিয়ার লিগে সব জায়গায়ই কদর রয়েছে রশিদের। তার বয়স এখন ২৫ এর ঘরে। এভাবেই ৯ বছরের এ ক্যারিয়ারে রশিদ খান খেলেছেন ৩০টি জার্সিতে।

এমনটা ক্রিকেট ইতিহাসেই বিরল। আর রশিদের পারফরম্যান্স, ফিটনেস কিংবা বয়স বিবেচনায় বলাই যায় এখানেই তিনি থামছেন না। ক্যারিয়ার শেষে রশিদের নামের পাশে ৫০টা দলের নাম থাকলে কি অবাক হবেন?

Advertisement

উইকেট কিংবা কন্ডিশন যেমনই হোক মানিয়ে নিতে খুব বেশি সময় নেন না রশিদ খান। ব্যাটারের ধরন বুঝে বোলিংয়ে পরিবর্তন আনেন, আনতে পারেন টার্নও। তবে তার সবচেয়ে বড় অস্ত্রটা- গুগলি। সবমিলিয়ে একজন কার্যকরী লেগ স্পিনার। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে বড় পার্থক্য গড়ে দেন এই আফগান লেগি।

আন্তর্জাতিক ক্রিকেটে রশিদের অভিষেক হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৫ সালের ১৮ অক্টোবর। একই সফরে ২৬ অক্টোবর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পা রাখেন রশিদ। শুরু থেকেই বল হাতে নিজের প্রতিভার ছাপ রাখেন। আর সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে করেছেন পরিণত।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রশিদ খান
লিংক সফলভাবে কপি হয়েছে!