ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পাকিস্তানকে হারিয়ে নাচলেন রশিদ খান, সঙ্গ দিলেন ইরফান পাঠান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:০৯, ২৪ অক্টোবর ২০২৩
পাকিস্তানকে হারিয়ে নাচলেন রশিদ খান, সঙ্গ দিলেন ইরফান পাঠান
ছবি: সংগৃহীত

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩ এ পাকিস্তানকে হারিয়ে খুশিতে মাতোয়ারা আফগানরা। কোনোদিন পাকিস্তানকে না হারানো আফগানরা বিশ্বকাপের মতো বড় আসরে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করলো।

বাবর আজমদের হারিয়ে মাঠেই আনন্দে আত্মহারা আফগান ক্রিকেটাররা। পুরো মাঠ ঘুরে দর্শকদের সমর্থন জানায় আফগানিস্তানের ক্রিকেটাররা।

সে সময় এক পর্যায়ে মাঠে দাঁড়িয়ে উপস্থাপনা করছিলেন ইরফান পাঠান। সেসময় রশিদ খানের সঙ্গে নেচে আফগানদের এ জয় উদযাপন করেন ইরফান পাঠান। কিছুক্ষণ নেচে এরপর একে অন্যকে জড়িয়ে ধরে রশিদ খানকে সাধুবাদ জানান পাঠান।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!