ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফিট না হয়েও অনুশীলনে রশিদ খান!

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৬, ৩ জুলাই ২০২৩
ফিট না হয়েও অনুশীলনে রশিদ খান!
ছবি: সংগৃহীত

প্রথম দফা ঢাকায় এসেছে বাংলাদেশের বিপক্ষে রেকর্ড ব্যবধানে টেস্ট হেরেছে আফগানিস্তান দল। দ্বিতীয় দফায় লাল-সবুজের মাঠে আফগান বাহিনী। এবারের সফরে আসছেন দলটির টি-২০ অধিনায়ক রশিদ খান। দলীয় সূত্রে জানা যায়, পিঠের চোট এখনো পুরোপুরি সেরে উঠেনি রশিদ। ম্যাচের আগে ফিট হবেন বলে বিশ্বাস দলটির। 

আগামী বুধবার (৫ জুলাই) চট্টগ্রামে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। সফরে তিনটি ওয়ানডে ও দুইটি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ-আফগানিস্তান। আজ (৩ জুন) রশিদ খান, মুজিব উর রহমান, মোহাম্মদ নবিরা ঘাম ঝরিয়েছেন সেরা প্রস্তুতির লক্ষ্যে। ব্যাটে-বলে সমান সময় দিয়েছেন রশিদ। 

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পিচ দেখার সুযোগ অবশ্য পাননি রশিদ খানরা। বেশ আগ্রহ নিয়ে চট্টগ্রামের উইকেট দেখতে চেয়েছেন রশিদ। তবে তাকে আটকে দেন  মাঠ কর্মীরা। 

Advertisement

তারা হয়তো বলছিলেন আমরা নয় উইকেট দেখতে পিচ কিউরেটরের সাথে কথা বলুন। উইকেট না দেখতে পেয়ে যেন অবাকই হলেন রশিদ। মাঠ কর্মীদের কথা আমলে নিয়েকিছুটা সময় দাঁড়িয়ে থাকলেন।

বর্তমান সময়ে ব্যাটারদের কাছে রশিদ খান যেন এক আতঙ্কের নাম। তাকে পড়তে পারাটা খুবই কষ্টকর ব্যাটারদের জন্য। তাইতো তার বলে বোকা বনে যাচ্ছেন বর্তমান সময়কার অন্যতম সেরা ব্যাটাররাও। বাংলাদেশী ব্যাটারদের ঘায়েল কর‍তে রশিদ একা নন, মোহাম্মদ নবি আর মুজিব উর রহমানকে নিয়ে প্রস্তুত হচ্ছে আফগানিস্তান।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!