পাকিস্তানের বিপক্ষে ভালো খেলার স্বীকৃতি হিসেবে টি-২০ ফরম্যাটে বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠে এলেন রশিদ খান।
বুধবার পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এতে টি-২০ সংস্করণে বোলারদের তালিকায় শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন আফগানিস্তানের এ তারকা লেগ স্পিনার।
.png)
আইসিসির নতুন তালিকায় ৭১০ রেটিং পয়েন্ট নিয়ে টি-২০তে এক নম্বর বোলার এখন রশিদ। দুইয়ে নেমে যাওয়া শ্রীলংকার লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার পয়েন্ট ৬৯৫।
এছাড়াও পাকিস্তান সিরিজে ৪ উইকেট নেয়া মুজিব উর রহমান এগিয়েছেন দুই ধাপ, আছেন ৮ নম্বরে। ৫ উইকেট নিয়ে ১২ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের ফজল হক ফারুকি।