মূলত পিঠের চোটের কারণে মাঠের বাইরে থাকতে হবে রশিদকে। এজন্য শ্রীলংকার বিপক্ষে শুক্রবার শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুইটিতে একাদশে থাকছেন না তিনি। তাঁর চোটের বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
এক বিবৃতিতে দেশটির ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘সে (রশিদ) সম্পূর্ণ মেডিকেল পর্যবেক্ষণে থাকবে। আশা করা হচ্ছে ৭ জুন ফাইনাল ওয়ানডেতে সে ফিরবে।’
.png)
সিরিজের তিন ওয়ানডেই হাম্বানটোটায় হবে। আগামীকাল প্রথম ওয়ানডের পর বাকি দুইটি হবে ৪ ও ৭ জুন। সিরিজ শেষে ১০ জুন বাংলাদেশে আসবে আফগানিস্তান। সফরে ৩ ওয়ানডে ও ২ টি-২০ এর সঙ্গে একমাত্র টেস্ট খেলবে তারা। ১৪ জুন টেস্ট দিয়েই সফর শুরু করবে আফগানরা।
এবারের আইপিএলে ১৭ ইনিংসে ২৭ উইকেট নিয়েছেন রশিদ। বোলিংয়ে নিজের দায়িত্ব সফলভাবে পালন করার সঙ্গে ব্যাটিংয়েও দারুণ ছন্দে ছিলেন তিনি। ৯ ইনিংসে এক ফিফটিতে ১৩০ রান করেছেন এই লেগি। ব্যক্তিগতভাবে ভালো করলেও টুর্নামেন্টে গুজরাট চ্যাম্পিয়ন না হওয়ায় তার এই পারফরম্যান্স দলের কাজে আসেনি।