ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আফগান টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক রশিদ খান

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১৯:৪৪, ২৯ ডিসেম্বর ২০২২
আফগান টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক রশিদ খান
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হলেন  বিশ্বসেরা লেগ স্পিনার রশিদ খান। বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নবী পদত্যাগ করার পর নেতৃত্ব ছেড়ে দেয়ায়  সেই পদে এবার নিয়োগ পেলেন রশিদ । 

বৃহস্পতিবার রশিদকে পুনরায় দায়িত্ব দিয়েছে আফগান ক্রিকেট বোর্ড।

রশিদের নেতৃত্বে আগামী বছরের ফেব্রুয়ারিতে প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তান। যেখানে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৩টি টি-টোয়েন্টি খেলবে তারা। 

Advertisement

এ সম্পর্কে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ জানিয়েছেন, রশিদের বিভিন্ন লিগে খেলার অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা থেকে জাতীয় দলও ভালো কিছু পাবে।

দায়িত্ব পাওয়ার পর রশিদ খান জানান, ‘অধিনায়কত্ব বিশাল একটি কাজ। আগেও আমি অধিনায়কত্ব করেছি। দলেও ভালো কিছু প্লেয়ার আছে, যাদের সঙ্গে খেলতে আমার ভালোলাগা কাজ করে। আমরা একসঙ্গে ভালো কিছু করার চেষ্টা করব। চেষ্টা করব জাতির জন্য গর্বিত হওয়ার মতো কিছু করতে।’

এর আগে বেশ কয়েকবার আফগানিস্তানের অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছেন রশিদ খান। তার অধীন টি-টোয়েন্টিতে ৭ ম্যাচের ৪টিতে জিতেছে আফগানরা। তিন ফরম্যাটে নবি দেশকে জিতিয়েছেন ৬ ম্যাচে।

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!