ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে বেরিয়ে লাশ হলেন রশিদ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৪, ১০ এপ্রিল ২০২৩
মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে বেরিয়ে লাশ হলেন রশিদ
ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুর রশিদ (৬৫) নামের নামে এক গ্রাম পুলিশ নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার বেকাসাহরা-শ্রীপুর সড়কে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্ৰামের ইউনূস আলী দফাদারের ছেলে। তিনি কাওরাইদ ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশে চাকরি করতেন। তিনি তিন ছেলে ও তিন মেয়ের জনক ছিলেন।

নিহত আব্দুর রশিদের ছোট ভাই লোকমান হোসেন বলেন, বেলা সাড়ে ১২টার দিকে বাড়ি থেকে নিজ মোটরসাইকেলে করে স্ত্রীকে নিয়ে মাওনা যাচ্ছিলেন রশিদ। তারা বেকাসাহারা গ্রামের ওয়াইদদার দিঘী এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছে ধাক্কা খান। এতে আব্দুর রশিদ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। তার মাথা থেঁতলে যায়। তবে, মোটরসাইকেলের পেছনে থাকা তার স্ত্রী অক্ষত আছেন।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ওসি এ এফ এম নাসিম বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। উনি গ্রাম পুলিশ ছিলেন। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: লাশ
লিংক সফলভাবে কপি হয়েছে!