ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

হেলিকপ্টার নিয়ে মাঠে এলেন ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:০০, ১২ জানুয়ারি ২০২৪
হেলিকপ্টার নিয়ে মাঠে এলেন ওয়ার্নার
ছবি- সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন ডেভিড ওয়ার্নার। ক্রিকেটের রাজকীয় সংস্করণ থেকে অবসর নেয়ার আবেশ এখনো কাটেনি। ছয় দিনের ব্যবধানে সেই সিডনি ক্রিকেট গ্রাউন্ডেই বিগ ব্যাশ খেলার অপেক্ষায় তিনি।

ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে সিডনি ডার্বি খেলার জন্য হেলিকপ্টারে করে মাঠে এলেন ওয়ার্নার। অবসর নেয়ার পর ভাইয়ের বিয়েতে ব্যস্ত হয়ে পড়েন তিনি। 

পারিবারিক ব্যস্ততা শেষ করে আজই হেলিকপ্টারে করে খেলার জন্য রওনা হন ওয়ার্নার। প্রায় ২৫৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেই হেলিকপ্টার ল্যান্ড করে ‘থ্যাংক্স ডেভ’ লোগোর ওপর।

Advertisement

এখন থেকে শুধুমাত্র টি-২০ ক্রিকেটে ব্যস্ত থাকবেন ওয়ার্নার। টেস্টের পাশাপাশি ওয়ানডেকে বিদায় দিয়েছেন তিনি। আজ দুপুর ২টা ১৫ মিনিটে সিডনি থান্ডারের হয়ে মাঠে নামবেন সিডনি সিক্সার্সের বিপক্ষে।  

ওয়ার্নারকে দলে পেয়ে থান্ডার পেসার গুরিন্দার সান্ধু বলেন, ‘আমাদের দলে খেলার জন্য তাকে অনেক উদ্যম দেখাতে হচ্ছে। তাকে পেয়ে আমাদেরও ভালো লাগবে। গত বছর তার উপস্থিতি আমাদের জন্য দারুণ ব্যাপার ছিল। এটা ঠিক যে তিনি প্রত্যাশা অনুযায়ী রান করতে পারেননি। কিন্তু আমাদের যেসব জ্ঞানের কথা বলেছেন, তা অনেক কাজে দিয়েছে। ক্রিকেটপ্রেমীরা তার খেলা উপভোগ করে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!