একই দিনে ২০২৩ সালের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফপ্রো। যেখানে প্রথম কোনো ফুটবলার হিসেবে ফিফা ফিফপ্রো’র বিশ্ব একাদশে রেকর্ড সতেরোবারের মতো জায়গা পেয়েছেন মেসি। ২০০৭ সাল থেকে তিনি টানা এই একাদশে স্থান পেয়ে আসছেন।
বর্ষসেরা একাদশে সবচেয়ে বেশি রয়েছে ম্যানচেস্টার সিটির ৬ ফুটবলারের নাম। তারা হচ্ছেন– কাইল ওয়াকার, জন স্টোন্স, রুবেন দিয়াজ, বার্নার্দো সিলভা, কেভিন ডি ব্রুইন ও আর্লিং হালান্ড।
.png)
প্রসঙ্গত, ২০০৫ সাল থেকে ফিফা ফিফপ্রো পেশাদার ফুটবলারদের নিজেদের সেরা বিশ্ব একাদশে বেছে নেয়ার এই সুযোগ করে দিয়েছে। এটাই একমাত্র ফুটবলারদের ভোটে বাছাইকৃত বিশ্ব একাদশ, যাদের পুরস্কৃত করা হয়।
২০২৩ ফিফা ফিপ্রো মেন্স বিশ্ব একাদশে আছেন যারা-
গোলরক্ষক: থিবো কোর্তোয়া (বেলজিয়াম)
ডিফেন্ডার: রুবেন দিয়াজ (পর্তুগাল); জন স্টোন্স (ইংল্যান্ড) ও কাইল ওয়াকার (ইংল্যান্ড)
মিডফিল্ডার: জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড); কেভিন ডি ব্রুইন (বেলজিয়াম) ও বার্নার্দো সিলভা (পর্তুগাল)
ফরোয়ার্ড: আর্লিং হালান্ড (নরওয়ে); কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স); লিওনেল মেসি (আর্জেন্টিনা) ও ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল)।