[ খেলা ]
ইন্টার মিলানের ঘাড়ে জুভেন্টাসের নিঃশ্বাস
ছবি- সংগৃহীত
ইতালিয়ান লিগে শীর্ষস্থান নিজেদের দখলে রেখেছে ইন্টার মিলান। তবে তাদের স্বস্তিতে থাকতে দিচ্ছে না জুভেন্টাস। লিগ শিরোপা ঘরে তুলতে ইন্টারকে রীতিমতো ধাওয়া করছে তুরিনের বুড়িরা।
মঙ্গলবার রাতে তুরিনের আলিয়াঞ্জ স্টেডিয়ামে সিরি আ’র ম্যাচে সাসুলোকে ৩-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। এতে ইন্টারের সঙ্গে পয়েন্টের ব্যবধান দুইয়ে নামিয়ে এনেছে তারা। এখন পর্যন্ত সমান ২০ ম্যাচে জুভেন্টাসের পয়েন্ট ৪৯। আর ইন্টারের ৫১।
এদিন দুই অর্ধেই দাপট ছিল জুভেন্টাসের। ১৫ ও ৩৭ মিনিটে দুই গোল করে জুভেন্টাসকে চালকের আসনে বসান সার্বিয়ান ফরোয়ার্ড দুসান ভ্লাহোভিচ। সাসুলো অবশ্য ম্যাচে তেমন সুযোগ তৈরি করতে পারেনি। উল্টো ৮৯ মিনিটে তৃতীয় গোল হজম করে দলটি। জুভেন্টাসের ব্যবধান বাড়ান ফেদেরিকো চিয়েসা।
.png)
ম্যাচ শেষে ভ্লাহোভিচকে প্রশংসায় ভাসিয়েছেন জুভেন্টাস কোচ মাসসিমিলিয়ানো আল্লেগ্রি, ‘সে দারুণ একটি ম্যাচ খেলেছে। খুব শান্ত ছিল।’
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!